কেন্দ্র

তবে মুখেই মারিতং? ইন্ডি জোটের সমাবেশে মিলল শুন্য চিত্র

দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের মেগা সমাবেশ শেষ পর্যন্ত এক হাস্যকর ‘সুপার ফ্লপ শো’-তে পরিণত হলো! ১০ লক্ষ মানুষের হুঙ্কারের ডাক দিয়ে মাঠে নামলেও, মাঠের প্রায় ৪০ শতাংশ জায়গাজুড়ে শুধু শূন্য চেয়ার আর নিস্তব্ধতা হা করে তাকিয়ে রইল।
​বিজেপি এই নিয়ে তীব্র কটাক্ষ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী পদ উত্তরাধিকারসূত্রে বা ফাঁকা বুলি আওড়ে মেলে না; এর জন্য সাধারণ মানুষের পাশে থেকে ঘাম ঝরাতে হয়। ক্যামেরার কারসাজি করে লোক দেখানোর চেষ্টা হলেও, রামলীলা ময়দানের ফাঁকা চেয়ারগুলো প্রমাণ করে দিল—জনগণের মন জয় না করে শুধু স্লোগান ও অলীক কল্পনায় রাজনীতি হয় না। আয়োজনে মহাযজ্ঞ থাকলেও দিনশেষে এটি শুধুই শূন্যতার গর্জন হয়ে রইল!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.