পশ্চিমবঙ্গে আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে আপাতত সেই আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেই কারণে নতুন করে আগামী সপ্তাহে ফের সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সাংসদেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছিল। আদিবাসী সমাজের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার যেই প্রকল্পগুলি ও পদক্ষেপ রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী গত ৯ই মার্চ রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক অব্রেইন। চিঠিতে জানানো হয়েছিল, প্রায় ১২ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেই দলে সাংসদদের পাশাপাশি রাজ্যের কয়েকজন মন্ত্রীও থাকতে পারেন বলে জানা গেছে।
তবে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, সময়ের অভাবে তাঁদের অনুরোধের সাড়া দিলেন না দ্রৌপদী মুর্মু। যার ফলে আগামী সপ্তাহে এফআর রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল। পরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপি নেতৃত্ব অভিযোগ তোলে, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতিকে অসম্মান করেছে তৃণমূল সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন, রাজ্যের পক্ষ থেকে কোনও প্রোটোকল ভাঙা হয়নি







