বর্তমানে ভারতীয় সিনেমায় দর্শক মহলের মন জয় করে চলেছে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমা। এবার চলতি বছরে রোম্যান্টিক ঘরানায় আসতে চলেছে নতুন ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। যেখানে ধরা দিতে চলেছে একাধিক জনপ্রিয় তারকাকে। এবার সমাজ মুক্তি পেল সেই সিনেমার টিজার।
বড় পর্দায় ভালোবাসার ছটা নিয়ে ইমতিয়াজ আলির পরিচালনায় আসতে চলেছেন নতুন চমক। প্রেমের গল্প নিয়ে পর্দায় আসতে চলেছে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমা। এমনকি এই সিনেমাটি হতে চলেছে ইমতিয়াজ আলীর অন্যতম মেগা প্রজেক্ট। এই সিনেমাতেই জমজমাট অভিনয় করতে দেখা গিয়েছে বিভিন্ন দক্ষ বলিউড তারকাদের। এই সিনেমার মাধ্যমে ফুটে উঠবে গভীর ও আবেগপ্রবণ একটি ভরপুর ভালোবাসায় মোড়া প্রেমের গল্প। এবার সামনে এলো এই সিনেমার জমজমাট টিজার।
এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দিলজিৎ দোসাঁঝ, বেদাঙ্গ রায়না, শর্বরী ওয়াঘ ও বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ সহ একাধিক তারকা। এরই মধ্যে সমাজমাধ্যমে এই সিনেমার টিজার বেশ প্রশংসিত হয়েছে। বলাই যায় এই সিনেমার প্রথম ঝলক সমাজ মাধ্যমে বাজিমাত করে দিয়েছে। তাই এবার অধীর আগ্রহে সকলেই অপেক্ষায় রয়েছে প্রেমের গল্প দিয়ে গড়ে ওঠা এই সিনেমা, প্রেক্ষাগৃহের বড় স্ক্রিনে উপভোগ করতে। এমনকি এই সিনেমার ভালোবাসায় ভরা পুরো গল্প জানতেই সকলেই দিন গোনা শুরু করেছে। এবার এই সিনেমা বড় পর্দায় ঝড় তুলতেই আসতে চলেছে চলতি বছরের আগামী ১২ই জুন।







