বালিশের নীচে এই পাতা রেখে ঘুমালে জীবনে আসবে পরিবর্তন। এখানে যে পাতা নিয়ে কথা হচ্ছে, তা হলো অশ্বত্থ গাছের পাতা। নানা গুণ রয়েছে এই গাছের। অশ্বত্থ গাছের ছালে রয়েছে নানান ঔষধি গুণ। তবে এই গাছের পাতা যদি বালিশের নীচে রেখে ঘুমোতে যান, তাহলে জীবনে ঘটবে বেশ কয়েকটি বদল। বহু সমস্যা থেকে পাবেন মুক্তি।
অশ্বত্থ গাছের পাতা বালিশের তলায় রেখে ঘুমোলে অসুস্থ রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে; এমনটাই মনে করা হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
মনে করা হয়, এই পাতা যদি কেউ বালিশের নীচে রেখে ঘুমায়, তাহলে আর্থিক কষ্ট দূর হবে। সংসারে থাকবে না অভাব। অশ্বত্থ গাছের পাতায় সিঁদুর লাগিয়ে বালিশের নীচে রেখে ঘুমোলে সব ধার দেনা থেকে মুক্তি মিলবে। কোথা থেকে টাকা আসবে বুঝতেই পারবেন না। ভাগ্যের দরজা যাবে খুলে। খারাপ স্বপ্ন দেখার হাত থেকে রক্ষা করবে এই পাতা। এমনকি ঘুম ভাল হবে, অনিদ্রার সমস্যা দূর হবে। বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখে এই পাতা। তাছাড়া মানসিক অবসাদে ভুগলে তা কাটাতে পারে একটি অশ্বত্থ পাতা।







