কলকাতা

এসএসকে সাফাইকর্মীর রহস্যমৃত্যু ! উদ্ধার ঝুলন্ত দেহ

এসএসকেএমে রহস্যমৃত্যু এক সাফাইকর্মীর! এসএসকেএমে র নিউ ওপিডি বিল্ডিংয়ের তিনতলা থেকে উদ্ধার হয়েছে , ওই সাফাই কর্মীর ঝুলন্ত দেহ ।

সূত্রের খবর , মৃতের নাম ইমরান সর্দার । ২১ বছর বয়সী ইমরান হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলে খবর। পুলিশের অনুমান তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। যে ঘর থেকে তার দেহ উদ্ধার হয় , সেই ঘরের দরজাও বন্ধ ছিল ভিতর থেকে।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন । পাশাপশি কথা বলা হয়েছে , ইমরানের সহকর্মীদের সঙ্গেও । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যও । রিপোর্ট এলেই , কীভাবে মৃত্যু হলো ইমরানের সেবিষয়ে জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.