কলকাতা

কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত।

দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোন বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি। অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.