বিনোদন

মাধবনের যৌবন রহস্য! বয়স বাড়লেও ত্বকে নেই ছাপ, ‘২১ দিনের জাদু’ই নাকি কারণ

নব্বইয়ের দশকের অনেক তরুণীর প্রথম প্রেম ছিলেন আর মাধবন। ‌’রহনা হ্যায় তেরে দিল মে’-র সেই সরল, মিষ্টি ছেলেটিকে ভোলার উপায় ছিল না। না ছিল টিপিক্যাল হিরোর গ্ল্যামার, না চোখ ধাঁধানো চেহারা— তবু তাঁর হাসি, গভীর দৃষ্টির আকর্ষণেই মজে গিয়েছিলেন লাখো ভক্ত। আজও যেন সেই মোহ কমেনি। বরং আরও বেড়েছে।

মাধবনের প্রথম ছবির মুক্তির ২৪ বছর পর, বয়স ৫৫ পেরিয়েও তিনি অনায়াসে ৪৫-এর নায়কের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। কোথাও ত্বকের বলিরেখা নেই, নেই বয়সের ছাপ। এমন চেহারার রহস্য জানলে অবাক হবেন আপনিও। অভিনেতা নিজেই সম্প্রতি জানিয়েছেন তাঁর ‘২১ দিনের রূপান্তরের রহস্য’। না, কোনো ওষুধ, সার্জারি বা জিমের আশ্রয় নয়, বরং সহজ, প্রাকৃতিক কিছু অভ্যাসই তাঁকে ফিরিয়ে দিয়েছে যৌবনের জেল্লা।

🟢 মাধবনের ‘চিরযৌবন’ রুটিনে কী কী আছে?

১। তেল দিয়ে স্নান:
শৈশবের স্মৃতি ফিরিয়ে মাধবন বলেন, প্রতি রবিবার তেল মেখে স্নান করার অভ্যাস আবার শুরু করেছেন। এখন সপ্তাহে ৩-৪ দিন তিল বা নারকেল তেল মেখে স্নান করেন।

২। ভোরের রোদ:
প্রতিদিন সূর্যোদয়ের সময় রোদে দাঁড়ান। তাঁর বিশ্বাস, এই প্রাকৃতিক আলোই ত্বককে করে তোলে প্রাণবন্ত ও বলিরেখাহীন।

৩। টাটকা খাবার:
মাইক্রোওয়েভ বা ফ্রিজের খাবারে তাঁর অনীহা। সবসময় রান্না করে গরম গরম খাবারই খান। সঙ্গে থাকেন রাঁধুনি, যিনি মাধবনের জন্য মায়ের হাতের রান্নার মতো সাধারণ খাবার বানিয়ে দেন।

৪। ভাত বন্ধ নয়:
ওজন কমালেও ভাত বাদ দেননি। তাঁর মতে, আমাদের খাদ্যসংস্কৃতির প্রাকৃতিক অংশ ভাত, এবং তা শরীরের ক্ষতি করে না।

৫। মরসুমি ফল:
ঋতু অনুযায়ী ফল খান। তাঁর মতে, গ্রীষ্মে শীতের ফল খেলে শরীর সঠিকভাবে গ্রহণ করতে পারে না।

৬। সঠিক খাওয়ার নিয়ম:
খাবার চিবিয়ে খান ৪৫-৬০ বার। বিকেল তিনটার পর কাঁচা খাবার নয়, সন্ধ্যার মধ্যে খাওয়াদাওয়া শেষ। এরপর চলে ১৪ ঘণ্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং, প্রচুর জল পান করেন তিনি।

—

সারকথা?

কোনো ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট নয়, বরং ছেলেবেলার সহজাত অভ্যাস ও শৃঙ্খলিত জীবনযাপনই ম্যাডির বয়সকে আটকে রেখেছে। মাধবনের মতে, এই নিয়মগুলি কেউ একটানা ২১ দিন মেনে চললে, শরীর ও ত্বকে বদল চোখে পড়ার মতোই হবে।

আপনিও কি ট্রাই করতে চাইছেন ম্যাডির ‘২১ দিনের ম্যাজিক’? 🌞🥗🛁

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.