রাজ্য

জোড়া বিধায়কের ‘বিদ্রোহে’ নির্বাচনের পূর্বে অস্বস্তিতে তৃণমূল !

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই আছে পঞ্চায়েত ভোটের টিকিট বিলিকে কেন্দ্র করে।পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে তুলেছেন দুই বিধায়ক সরাসরি দলকে কাঠগড়ায় তোলেন।তাদের মধ্যে এক জন হলেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং অন্য জন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন। কিন্তু মনোরঞ্জন পরিষ্কার করে ক্ষোভের কারণ বলেননি। তবে দলের দুটি পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন সমাজমাধ্যমে।জানিয়েছেন, পরে বিধায়ক পদ থেকেও সরে যাবেন। পঞ্চায়েত ভোটের আবহে ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে শোরগোল শুরু হয়েছে তৃণমূলের ঘরে ।

উল্লেখ্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন পঞ্চায়েত ভোটে টিকিট বিলি নিয়ে সরাসরি জেলার সাংগঠনিক সভাপতি শাওনী সিংহ রায়কে অপসারণের দাবি করেছেন। অন্যথায় তিনি বিধায়ক পদ ছাড়বেন এবং বহরমপুরের দলীয় কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর পথে হাঁটার কথাও বলেছেন। তবে ‘‘বিধায়ক আব্দুল করিম চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে প্রশাসন নিরপেক্ষ আচরণ করে। আমিও মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার প্রশাসন নিরপেক্ষ থাকুন। না হলে জেলায় নির্দলদের হয়ে প্রচার করব। দেখব কত শক্তি!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.