৮ জুলাই বাংলাজুড়ে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই মনোনয়ন জমা, স্ক্রুটিনি ও প্রত্যাহারের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে! এহেন আবহেই ভোটকর্মী সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে।
নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের নজরে এসেছে যে, বিভিন্ন জেলায় প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও, মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে নিযুক্ত করা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার পদে নিয়োগ করা যাবে না। যেক্ষেত্রে মেডিকেল অফিসারদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে, তাঁদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।
রাজ্য নির্বাচনের কমিশনের তরফে প্রত্যেক জেলায় এক কোম্পানি কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর।







