নিজস্ব সংবাদদাতা: সিপিএম কর্মীর মৃত্যু হল আজকে। চোপরাতে সিপিএম এবং কংগ্রেসের মিছিলে সংঘর্ষে আহত সিপিএম কর্মীর মৃত্যু হল আজকে। জানা গিয়েছে, ঘটনার পর আহত সিপিএম কর্মী মনসুর আলম ও তার কাকা নৈমূল হককে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল।মনসুর আলমকে প্রথমে শক্তিগড়ের একটি নার্সিংহোমে ও পরে খালপাড়ার নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।সেখানে ছয়দিন লড়াই করার পর বুধবার সকালে মৃত্যু হল মনসুর আলমের।অন্যদিকে নৈমূল হক বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
এদিন সিপিএম কর্মী মনসুর আলমের মৃত্যুর খবর পেয়েই নার্সিংহোমে পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, অশোক ভট্টাচার্য সহ অন্যান্য বাম কর্মী সমর্থকরা। বিকেলে ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।







