নিজস্ব সংবাদদাতা: হার্ট অ্যাটাক বা হার্টের রোগ এখন কমবয়েসী মধ্যেও ছড়িয়ে পড়েছে।কোরনার টিকা কি এর জন্য দায়ী,তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।”ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ” এই বিষয়ে তদন্তের রিপোর্ট প্রকাশ করবে বলে জানানো হয়েছে।এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারদের মত, টিকাই যে হৃদরোগের কারণ তা এখনও প্রমাণ হয়নি। তবে আইসিএআর রিপোর্টে সব জানা যাবে।
তাদের মতে, করোনার টিকা হৃদরোগের কারণ কিনা সেটি জানা পরীক্ষাসাপেক্ষ, তবে করোনা একটি কারণ সেটি মোটামুটি প্রমাণিত। তাদের বক্তব্য, হার্টের রোগের জন্য যে যে রিসেপটারগুলো হৃদযন্ত্রে পৌঁছতে হয়, সেগুলোর মধ্যে কিছু কোভিডের জন্যেও পৌঁছায়। ফলে করোনা যে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়াও ‘পোস্ট কোভিড আ্যনালিসিস’ এটিও খুব গুরুত্বপূর্ণ। কারণ কোভিডের পর শরীরের এমন কিছু পরিবর্তন আসে যা হৃদ রোগের আশঙ্কা বাড়িয়ে তোলে।
চিকিত্সক সরোজ মণ্ডল জানিয়েছেন, হৃদরোগের সঙ্গে করোনা বা করোনার টিকার সম্পর্ক আছে, এটিও ধরে নেওয়া মুশকিল। গত ২০ বছর ধরে দেখা যাচ্ছে,কমবয়সিদের মধ্যে হৃদরোগের পরিমাণ বাড়ছে। যে জিনিসগুলি হার্ট অ্যাটাকের জন্য দায়ী সেগুলি হলো মানষিক চাপ, একটি জায়গায় বসে কাজ,জিনগত কারণ, খাদ্যাভ্যাস,উচ্চাশা, এবং শরীর চর্চা না করা।







