রাজ্য

লিলুয়ায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

হাওড়ায় লিলুয়ার বেআইনি নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে। এর পূর্বে সিঙ্গল বেঞ্চ দ্রুত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশের ওপরই এবার স্থগিতাদেশ জারি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, নির্মাণটির প্রোমোটার, সেটির বাসিন্দা এবং ফ্ল্যাটের মালিক-সহ সব পক্ষের বক্তব্য শুনতে হবে বালি পুরসভাকে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরবর্তীতে পুরসভার আধিকারিকেরা সংশ্লিষ্ট জায়গাটি ফের পরিদর্শন করবেন। তার পরবর্তীতেই পুরসভার তরফে প্রশাসনিক অবস্থান ঠিক করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে মালিক কর্তৃপক্ষ। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করার পর প্রাথমিকভাবে নির্মাণ ভাঙার কাজ বন্ধ রাখা হয়। তবে কিছু অংশের ভাঙার কাজ পরে শুরু হলেও আশেপাশের বাসিন্দারা সেক্ষেত্রে আপত্তি জানান। নিয়ম মেনে ভাঙা হচ্ছে না, যার দরুন পাশাপাশি অবস্থান করা বাড়িগুলোর ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়। এবার পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্তগ্রহণ হয় সেটাই দেখার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.