তিনি খুবই জনপ্রিয় মহাতারকা। আবার মাঠ ও মাঠের তাঁকে ও তাঁর চরিত্র নিয়ে খুব চর্চা ও হয়। হ্যাঁ ঠিকই ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristino Ronaldo) কথাই বলা বলা হচ্ছে। অনেক ক্ষেত্রেই গোল বা পেনাল্টি আবেদন নাকচ হলে এই তারকা ফুটবলার সেই সময় তেড়ে যান রেফারির দিকে। অতীতে বহু ম্যাচ এই কথার সাক্ষী আছে। কিন্ত এইবার এক অন্য রূপে দেখা যায় আল না সারের (Al nassar) এর ৭ নম্বর জার্সি ধারি মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি নিজের গোলের কথা, দলের কথা না ভেবে মনের কথায় কথায় সাড়া দিলেন। চিনের রেফারির কাছে গিয়ে সটান বলে দিলেন। আপনি পেনাল্টির সিদ্ধান্ত ফিরিয়ে নিন। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ঠিক কী হয়েছিল সেই ম্যাচে?
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসার বনাম পার্সেপোলিস (Al Nassar vs Persepolis)। ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসেরের এক ফুটবলার মাঠের ডানদিক দিয়ে রোনাল্ডো কে পাস দেন ও সেই সময় পর্তুগীজ তারকা বক্সের ভিতরেই ছিলেন ও সেই সময় বিরোধী দলের ডিফেন্ডার কে ট্যাকেল করতে গিয়ে মাটিতে পড়ে যান রোনাল্ডো। সেই দেখে রেফারির সিদ্ধান্তে আল নাসের পেনাল্টি পায়। ইরানের ক্লাব ফুটবলাররা রেফারির কাছে প্রতিবাদ জানালেও কোন লাভ হয়নি। সেই টানটান উত্তেজনার সময়ে মনে হচ্ছিল আল নাসের পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেবে। কিন্ত সেই সময়ে আল নাসেরের অধিনায়ক রোনাল্ডো এসে রেফারিকে বলে তাঁর দলকে এই পেনাল্টি দেওয়া উচিত নয়।






