ফের একবার যুবককে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ৫নং ওয়ার্ডের মনিমালা রোডে।
স্থানীয় সূত্রে খবর, কিছুদিন ধরেই গোবিন্দ দেবনাথের সঙ্গে বচসা ও গন্ডগোল বাধে পাশের পাড়ার এক বাসিন্দার। বাকবিতন্ডার সময় দুজনেই নেশাগ্রস্ত ছিল। রাতে দুজনের মধ্যে ঝামেলার পর কিছুক্ষণের মধ্যেই ওই যুবককে মারধর করে অপর এক যুবক। এরপর আহত যুবকের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতাল এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম গোবিন্দ দেবনাথ।







