ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে নিয়ে পিএইচডি করে এক ঐতিহাসিক নজির গড়লো নাজমা পারভিন। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা তিনি। তবে তার এই সাফল্যের পেছনে রয়েছেন অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে রয়েছেন তিনি। মুসলিম কন্যা নাজমা পারভিন জানিয়েছেন, তার এই ৮ বছরের যাত্রায় তাকে নির্দেশনা করতেন এই অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব।
বারাণসীর কন্যা নাজমা জানিয়েছেন, “আমি দীর্ঘ আট বছর টানা গবেষণার পর মোদীর ওপর আমার গবেষণা শেষ করেছি। ” তিনি আরও বলেন ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর উপর গবেষণা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দ্বারা তিনি তার জীবনে অনেকটাই প্রভাবিত হয়েছেন। ওনার জীবন অনেকটাই সংগ্রামে ভরা।
২০১৪ সাল থেকে তিনি শুরু করেছিলেন প্রধানমন্ত্রীর উপর গবেষণ। চলতি বছরের ১লা নভেম্বর সেটি শেষ হয়। মাঝখানের আট বছর মোদির রাজনৈতিক জীবন নিয়ে গবেষণা করেছেন তিনি। তার মতে,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া উচিত। নরেন্দ্র মোদী কোনও বিশেষ ধর্ম বা বর্ণের নয়, গোটা দেশের প্রধানমন্ত্রী। তিনি গোটা দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।
টানা ৮ বছরের এই দীর্ঘ গবেষণার পর অবশেষে তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন। কলেজে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল তার। সেজন্য তাকে কোনো না কোনো রাজনৈতিক নেতাকে বেছে নিতে হতো। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দ্বারা অনেকটাই উদ্বুদ্ধ হয়েছিলেন সেই জন্য অন্য কোন নেতাকে না বেছে, স্বয়ং প্রধানমন্ত্রীকেই নির্বাচন করেন তিনি। এই গবেষণায় তিনি নজর দিয়েছেন কংগ্রেসের রাজবংশীয় শাসন, প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক জীবন, ক্ষমতা থেকে স্বাধীনতা,মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কার্যকলাপ, ইত্যাদি।







