নিজস্ব সংবাদদাতা : এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যে, হিমালয়ের বরফ নাকি ৬৫ শতাংশ দ্রুত গলে যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। বিশেষজ্ঞদের মতে, “বিশ্ব উষ্ণায়নের জন্য এই ঘটনা ঘটেছে। এতে কোনো অস্বাভাবিকতা নেই। বরং বরফ গোলে যাওয়াটাই স্বাভাবিক।” তবে এ বিষয়ে এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ গুলো প্রচুর মানুষের নিত্য জীবনের সঙ্গে জড়িত। এখন থেকেই মানুষের পানীয় জল,খাবার,বিদ্যুতে চাহিদা পূরণ হয়। এছাড়া, বিভিন্ন নদী উপত্যকায় বসবাসকারী আরো অন্তত ১৬৫ কোটি মানুষ পরোক্ষভাবে এই হিমবাহগুলোর ওপর নির্ভরশীল।
এই হিমবাহ থেকে ১০টি প্রধান নদী এবং তার উপনদী শাখানদী বয়ে চলেছে।গঙ্গা,সিন্ধু, মেকং,ইয়েলো, ইরাবতী এগুলো এই হিমবাহের নদী। বরফ গলে গেলে এই নদীগুলিতে প্লাবন নামবে। ফলে উপত্যকায় বসবাসকারী বহু মানুষের জীবনে ধ্বস নামবে।
২১০০ সালের মধ্যে হিমালয়ের হিমবাহ কমে দাঁড়াবে এক তৃতীয়াংশ এমনই রিপোর্টে জানিয়েছেন, “নেপালের ইন্টারন্যাশানাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট”। বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলছে তাপমাত্রা। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আবহাওয়া সংক্রান্ত সমস্যার জন্য পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন।







