ফেসবুক আকাউন্ট হ্যাক হয়ে গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। গতকাল সকালে অতটা বুঝতে না পারলেও দুপুরে মেয়রের সাথে যারা থাকেন তারা বুঝতে পেরে মেয়রকে জানিয়ে দেন। মেয়র সাথে সাথে সাইবার ক্রাইমে অভিযোগ জানান, বন্ধ করে দেওয়া হয় মেয়রের আকাউন্ট।
আমি জানি এই ঘটনাটা এখন অনেকটাই বেড়ে গেছে। আমি অনেক পরে বুঝতে পারলাম। যাই হোক আমার সাথে হোক আর যার সাথেই হোক ঘটনাটা ঠিক নয়। আমি নিজে অনেকদিন অসুবিধার মধ্যে থাকবো, জানালন মেয়র। এখন এই হ্যাকিং এর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। তাই সবাইকে সাবধান এবং সচেতন হয়ে চলতে হবে। অকারনে ম্যাসেজ দেখলেই কোনকিছু পাঠিয়ে দেওয়া একেবারেই অনুচিত। আমি সমস্ত নিয়ম মেনে চললেও আমার ফেসবুক হ্যাক হয়ে গেল। তাই আমি সবাইকে অনুরোধ করছি যখন তখন কোন ম্যাসেজ দেখলে উত্তর দেবেন না।







