রাজনীতি

ডায়মন্ড হারবারে দলবদলে তৃণমূলে শক্তিবৃদ্ধি, ভোটের আগে বিজেপির সংগঠনে ফাটল আরও স্পষ্ট

ডায়মন্ড হারবারে ২০২৬ বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। প্রায় আশিটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এলাকায় গেরুয়া শিবিরের সংগঠনে অস্বস্তি বাড়ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করছে— ডায়মন্ড হারবারে মানুষের আস্থা আরও দৃঢ়ভাবে ফিরছে শাসকদলের দিকে।

এই দিন এক কর্মিসভা থেকে দলবদলের ছবি প্রকাশ্যে আসে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নির্বাচনের মুখে এ ধরনের যোগদান একদিকে যেমন তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করছে, তেমনই বিজেপির ভিত দুর্বল হয়ে পড়ার ইঙ্গিতও দিচ্ছে।

মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহমেদ নিজস্ব প্রচারের মাঝেই ডায়মন্ড হারবার বিধানসভায় পৌঁছে সক্রিয় ভূমিকা নিচ্ছেন কো-অর্ডিনেটর হিসেবে। প্রচারের পাশাপাশি তিনি সংগঠন মজবুত করাকেই অগ্রাধিকার দিচ্ছেন। পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন এলাকাবাসীর সমস্যা, পর্যালোচনা করেন স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি।

তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজই ‘নিঃশব্দ বিপ্লব’ হিসেবে জায়গা করে নিয়েছে। সেই উন্নয়নকেই সামনে রেখে সংগঠন বিস্তারের উদ্যোগ নিচ্ছেন সামিম আহমেদ— এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

নির্বাচনের আগে একের পর এক দলবদলে যে জোট-সমীকরণে নতুন চিত্র তৈরি হচ্ছে, ডায়মন্ড হারবারের ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.