খেলাধুলা

আইপিএল ২০২৬: দুরন্ত সামির রিজভি, ছ’উইকেটে এলএসজিকে হারাল দিল্লি ক্যাপিটালস

লখনউয়ে আইপিএল ২০২৬-এর পঞ্চম ম্যাচে দুরন্ত জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টসকে ছ’উইকেটে হারানোর নেপথ্যে বড় ভূমিকা তরুণ ব্যাটার সামির রিজভির। চাপের মুহূর্তে নেমে অনবদ্য অপরাজিত অর্ধশতরান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

চার ওভারে দলের স্কোর যখন ২১/২, তখন crease-এ আসেন রিজভি। পরিস্থিতি সামাল দিতে দিতে ৪৭ বলে ৭০* রানের ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও চারটি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস ১৭ বল বাকি থাকতেই দিল্লিকে লক্ষ্যভেদ করায়। ট্রিস্টান স্টাবসও অপরাজিত ৩৯ রান করে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন। দিল্লির জয়ের স্কোর: ১৭.১ ওভারে ১৪৫/৪।

এর আগে টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় দিল্লি। শুরুতে টিকলেও পরে একের পর এক উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় এলএসজি। সর্বোচ্চ রান করেন আবদুল সামাদ (২৫ বলে ৩৬)। মিচেল মার্শ করেন ২৮ বলে ৩৫।

দিল্লি বোলারদের মধ্যে ঝলক দেখান লুঙ্গি এনগিডি ও টি নটরাজন— দু’জনই নেন তিনটি করে উইকেট। কুলদীপ যাদব যোগ করেন আরও দুটি।

রিজভির ম্যাচজয়ী ইনিংসেই আত্মবিশ্বাসী সূচনা দিল দিল্লি ক্যাপিটালসের আইপিএল ২০২৬ অভিযান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.