রাজ্য

পায়রাডাঙ্গায় গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মন্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় ৩০-৪০ জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। হামলার জেরে আহত বাড়ির এক নাবালিকা সদস্য। বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ। পুলিস জানিয়েছে, এই হামলার ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.