রাজ্য

ভিজতে গিয়েই বিপত্তি ! কলকাতায় বাজ পড়ে মৃত্যু এক যুবকের

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল।বেলা গড়াতেই শুরু হয় কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কিছুক্ষণের বৃষ্টিতে কার্যত নাকাল শহরবাসী। এদিকে বাজ পড়ে রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লির এক যুবকের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির সময় ছাদে ছিলেন ওই যুবক। আর তখনই বাজ পড়ে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর মৃতের নাম কৌশিক কর। বয়স ২৪ বছর। কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিলেন তিনি। তাঁর পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জিমে গিয়েছিলেন কৌশিক। জিম থেকে ফিরে গরমে অস্বস্তি হচ্ছিল তাঁর। সে কারণে ছাদে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজতে। আর তখনই ঘটে বিপত্তি।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শনিবার পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও জারি করা হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে শনিবার নয়, রবিবার থেকে গরম খানিকটা কমার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.