রাজনীতি

দেবের এফআইআর নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা

দোরগোড়ায় কড়া নাড়ছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর ২দিন পরেই ঘাটালে শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। তার আগে থেকে একের পর এক বিতর্কে জড়িয়েচ্ছে এই ২ প্রার্থী। সম্প্রতি অডিও প্রকাশ হওয়া নিয়ে হিরনের বিরুদ্ধে এফআইআর করে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী।

তৃণমূল প্রার্থী দীপক অধিকারী কাট মানি নেওয়ার অভিযোগ আনে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। এমনকি প্রথম থেকেই বিজেপি প্রার্থীদের দেবকে চোর বলে কটাক্ষ করে। তবে তৃণমূল প্রার্থী বারংবার চেষ্টা করেছে সৌজন্যতা বিনিময় করে ও হাসিমুখে সব কিছুর উত্তর দিতে। এবার তিনি সরাসরি অভিযোগ আনে দেব নাকি চাকরির নামে টাকা নিয়েছে।

এমনকি একটি অডিও প্রকাশ করে অভিযোগ করেন দেবের ঘনিষ্ট চাকরির নাম করে ঘুষ খেয়েছে বলে আক্রমণ করে। সেই অডিও ফেক বলে দাবি করেন দেব। তাইজন্য অভিযোগ ডায়াল করেন তৃণমূলে তারকা প্রার্থী। সেই প্রসঙ্গের মন্তব্যে ফের হাসিমুখে ভালবাসারই কথা বললেন দেব। পাশাপাশি উল্টো দিকে বিজিপি প্রার্থীর থেকে ধেয়ে আসে আক্রমণ।

বিজেপির তারকা প্রার্থী হিরণ জানিয়েছেন “আমার নামে, আমার আপ্ত সহায়কের নামে এফআইআর করেছে। আপনি এফআইআর করুন, আপনি কোর্টে যান। কোর্টে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। যেভাবে কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছিল সেভাবে আপনারও গলার স্বর পরীক্ষা করা হবে। আপনিকে দারুণ কাজ করছেন। আপনাকে অভিনন্দন জানালাম। আপনার গলার স্বর পরীক্ষা করলেই জানা যাবে আপনি কত বড় চাকরি চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত। বাকি আইন আইনের পথে চলবে। আপনার এফআইআরকে সাধুবাদ জানাই। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব।”

ঘাটালের বিদায় সাংসদ ও তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী জানিয়েছেন, “হিরণ তো অনেক কিছু বলছে। কিন্তু, বাংলার মানুষ জানে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। জেতার জন্য অনেক কিছুই করছে। ফেক অডিয়ো ভাইরাল করে বলছে টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। সে জন্য এফআইআর হয়েছে ওর বিরুদ্ধে। ও তো দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাতেও বলেছে দেব মেরেছে, দেব খুন করেছে। ঘাটাল হলো শান্তিপ্রিয় একটা জায়গা। হিরণ উত্তর ৪ তারিখে পেয়ে যাবে। তবে আমি ওকে ভালবাসি। আর তো কদিন পর ভোট। সব পরিষ্কার হয়ে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.