রাজনীতি

রাম মন্দির প্রসঙ্গে কটাক্ষ মমতার! পাল্টা উত্তর বিজেপির

চলতি মাসেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। সেই মন্দির নিয়ে জল্পনা চলছে দেশ তথা রাজনৈতিক মহলে। রাম মন্দিরের স্বপক্ষীয় বিপক্ষে যুক্তি দেখাচ্ছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরাই। গতকাল ই রাম মন্দির প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আপনারা করছেন করুন না। আপত্তি নেই তো। আদালতের নির্দেশে করছেন। লোকসভা নির্বাচনের আগে একটা গিমিক শো করার চেষ্টা।”

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পাল্টা উত্তর দেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই তিনি বলেন,”শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, গোটা অহংকারী জোটই নার্ভাস, কারণ সনাতনের বিরোধিতা করে তাদের নীতি তুষ্টকরণের উপর ভিত্তি করে।তারা সংগ্রহের জন্য প্রস্তুত ছিল … এখন এই ধরনের লোকদের দোকান বন্ধ হতে চলেছে, তাদের রাজনীতি শেষ হতে চলেছে। বিজেপি কেন মন্দির নিয়ে রাজনীতি করবে? রাম মন্দিরের উদ্বোধন বিজেপির কর্মসূচি নয়, এটি রাম জন্মভূমি ট্রাস্টের কর্মসূচি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.