বিনোদন

ছোটবেলার ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কাস্টিং কাউচ—নিজের জীবনের অন্ধকার দিক উন্মোচন করলেন সুরভীন চাওলা

নতুন ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস ৪’-এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী সুরভীন চাওলা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন, যা শুনে অনেকেই শিউরে উঠেছেন।

সুরভীন জানান, নবম শ্রেণিতে পড়ার সময় তিনি এক ভয়ঙ্কর ঘটনার শিকার হন। বাড়ির বাইরে খেলার সময় এক ব্যক্তি সাইকেলে এসে তাঁর সামনে দাঁড়ায়। সুরভীন বলেন, “সে আমাকে কাছে ডাকল। আমি এগোতে যেতেই দেখি, সে সাইকেলে বসেই অশ্লীলভাবে আচরণ শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়ি চলে আসি। তখন পুরো বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু ভীষণ অস্বস্তি হয়েছিল।”

অভিনেত্রীর মতে, এমন অভিজ্ঞতা মেয়েদের মনে গভীর দাগ ফেলে, যা দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়।

শুধু তাই নয়, কাস্টিং কাউচের ঘটনাও তুলে ধরেছেন তিনি। মুম্বইয়ের ভেরা দেশাই রোডে এক পরিচালকের সঙ্গে পেশাগত বৈঠকে গিয়ে তাঁকে অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। সুরভীন বলেন, “মিটিং শেষে গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় হঠাৎই সেই পরিচালক আমাকে চুমু খাওয়ার চেষ্টা করে। আমি ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসি।”

অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য—কাজের জন্য হেনস্থা মেনে নেওয়া একেবারেই ভুল। “এখন সময় এসেছে খোলাখুলি বলার। মেয়েদের উচিত সাহস করে এই ধরনের শোষণের বিরুদ্ধে মুখ খোলা, যত বড় নামই জড়িত থাকুক না কেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.