বিনোদন

বিয়ের ক্ষেত্রে আমি বরাবরই ওল্ড স্কুল, কেন এমন বললেন সৌমিতৃষা?

বাংলা ছবি ‘প্রধান’-এ দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার মিঠাই, অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকে অভিনয় করার সময়ই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। সিরিয়াল শেষ হতেই আরও বড় কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। করতে চাইছিলেন বড় পর্দায় কাজও। তাই দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে সুযোগ আসে তাঁর।

সৌমিতৃষা বেশ ফেমাস। তাঁকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের অন্ত নেই। অনেকেই তাঁকে মনে-মনে পছন্দও করেন। তবে জীবনসঙ্গী সম্পর্কে সাফ কথাও জানিয়ে দিয়েছেন সৌমিতৃষা।

তিনি বলেন, “আমি ওল্ড স্কুল সম্পর্কে বিশ্বাস করি। হুট করে কারও সঙ্গে ডেটে চলে যাই না। আগে আমি বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না। তারপর এগিয়ে যাই সম্পর্কের দিকে। হালফিলের ক্যাজ়ুয়াল প্রেম, মেলামেশা করতে আমি এক্কেবারেই পছন্দ করি না। এবং বিষয়টিকে প্রশ্রয়ও দেই না।”

সৌমিতৃষা আরও বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না। তার জীবনযাপন, নীতি-আদর্শ, সবকিছু আমার পছন্দ হয় কি না। তারপরই সম্পর্ক এগিয়ে নিই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.