শুধুমাত্র কুৎসা দিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না, কারন মানুষ জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অন্য ধাতু দিয়ে তৈরী। আজ কোচবিহারে ঠিক এই কথাই জানালেন দেবাংশু ভট্টাচার্য। তিনি জানালেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।তাই বিরোধীরা গোলমাল পাকাতে চাইছে যাতে তৃণমূলের বদনাম করতে পারা যায়। কিন্তুু তৃণমূল কংগ্রেসের সাথে লক্ষীর ভান্ডার, সাস্থ্যসাথী এবং সবুজ সাথী আছে কুৎসা এবং কেলেঙ্কারি দিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা নীচু করা যাবে না। মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসকে হারাতে অনেক অনেক কাঠখড় পুড়াতে হবে।
দেবাংশু ভট্টাচার্য্য আরো জানান আমাদের লক্ষ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা,তাই বিরোধীদের কথায় কান দিচ্ছিনা আমরা। ভোটটা হোক সাধারন মানুষের জন্য। দেবাংশু ভট্টাচার্য্য আরো জানান বিজেপী এবারে আর ঘুরে আসতে পারবে না।কারন বিজেপী নিজেরাই নিজেদের গর্ত খুড়ে রেখেছে। তাই একবার বিদায় নিলে আর ফিরতে পারবে না তারা।আমি এখানে কোচবিহারের মানুষকে শুধুমাত্র একটাই কথা বলতে এসেছি আপনারা কারো কথায় কান দেবেন না কাজ দেখে দলকে ভোট দেবেন। আর আপনারা জানেন কে কাজ করেছেন। আমি এইটুকুই বলে গেলাম আপনারা ওই দলকেই ভোট দেবেন যারা আপনাদের বিপদে আপদে সবসময় পাশে থাকবে।







