নিজস্ব সংবাদদাতা : বিশ্বে প্রতিনিয়ত ঘটে চলেছে কিছু অবিশ্বাস্য ঘটনা। এমনি একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। ডিম্বাকার ডিমের মধ্যে পাওয়া গেল একটি গোলাকৃতি ডিম।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের উলওর্থে ফিশারম্যান ব্যান্ড নামক একটি শপে বাজার করতে যান জ্যাকলিন ফেলগেট। রোজকার বাজারের সাথে এক বাক্স ডিম ও নেন । ফিরে এসে তিনি দেখেন এক আজব কান্ড, গোলাকার ডিম রয়েছে বাকি ডিমের সঙ্গে।
জ্যাকলিন স্থানীয় গনমাধ্যমের চ্যানেল সেভেনের কর্মরতা। তিনি তখন বিষয়টি গুগল করেন এবং জানতে পারেন যে একশো কোটি ডিমের মধ্যে একটি এমন হয়। এই আশ্চর্য ডিমের ভিডিও তুলে তিনি ইন্টারনেট দেন এবং তা যথেষ্ট ভাইরাল হয়।
সূত্রের খবর, আগে এমন একটি ডিম বিক্রি হয় দেড় লাখ টাকায়। যা ডিমের আসল দামের একশো গুন বেশি। জ্যাকলিন ডিমটিকে আদর করে নাম দিয়েছেন ‘এগসেলেন্ট’।







