রাজ্য

মল্লিকবাজার দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ মেনে মাঠে নামছে পৌরসভা !

নিজস্ব সংবাদদাতা: এজিসি বোস রোড ও পার্ক স্ট্রিট সংযোগস্থল এবং নোনাপুকুর ট্রাম ডিপো এলাকাটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। এই রাস্তার মধ্যে ছড়িয়ে রয়েছে দোকানদার ও বাইকের যন্ত্রাংশ বিক্রি করা হকারদের আধিপত্য। সোমবার কলকাতা পৌরসভা কে ১০ দিন সময় দিয়েছেন আদালত ওই এলাকা দখলমুক্ত করতে। কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভা একে অপরকে যাতে সাহায্য করে তারও নির্দেশ দিয়েছে আদালত। এমনকী প্রয়োজন পড়লে বাড়তি অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

সূত্রের খবর, আদালতের নির্দেশের পর টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা এই এলাকায় গিয়ে মল্লিকবাজারের ওই দখলকৃত এলাকা পরিদর্শন করবেন এবং দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন। তারপর তারা ওই এলাকা দখলমুক্ত করার পদ্ধতি নিয়ে পুরসভায় রিপোর্ট পাঠাবেন। এই কমিটি এর মধ্যে গড়িয়াহাট, নিউমার্কেট ও হাতিবাগান তিনটি জায়গায় কাজ করেছেন। গড়িয়াহাটের হকারদের দখলমুক্ত করার কাজ হয়ে গিয়েছে।

মল্লিকবাজারের হকার ও দোকানদাররা একে অন্যের দিকে আঙুল তুলেছেন। তাঁদের কথায় রাস্তার উপর গাড়ি পার্কিং করার ফলে যদি ট্রাফিক জ্যাম হয় তাতে তাঁদের কি দোষ। আদালতের এই রায়কে হকার্স কমিটি ও ট্রেডার্স অ্যাসোসিয়েশন স্বাগত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.