দুজনেই টলিপাড়ার দাপুটে অভিনেত্রী। দুজনেই সেলিব্রেটি। তবে লড়াই এবার সামনাসামনি। হুগলি জেলার নয়া জোড়া ফুল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় এর সাথে দাপুটে নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। আর তা নিয়েই জল্পনায় রয়েছে এবছরের চব্বিশের লোকসভা ভোটে হুগলি জেলা।
প্রার্থী হিসাবে রচনা বন্দোপাধ্যায় নতুন হলেও রাজনীতি ময়দানে লড়াই চলছে সমানই। ইতিমধ্যেই প্রার্থী দিদি নম্বর ওয়ান রচনা প্রচার শুরু করে দিয়েছেন। একের পর এক এলাকা ঘুরে তৃণমূল প্রার্থী হিসাবে প্রচার করেছেন।
এই প্রসঙ্গেই বিজেপি সাংসদ এবং প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ওর সাথে ভালো সম্পর্ক, কিন্তু ও এখনো বুঝতে পারেনি কোথায় পা দিয়েছে। ও ধীরে ধীরে বুঝতে পারবে কোন দলে যোগ দিয়েছে। এই হুগলি থেকেই রাজ্যের নিয়োগ দুর্নীতিতে এখনো ৩ জন জেলবন্দি। মানুষের সামনে এবার জবাবদিহি করতে হবে। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত কে হবে জয়ী প্রার্থী হিসেবে দিল্লির পার্লামেন্টে অলিন্দে প্রবেশ করতে পারে।







