আবহাওয়া

তাপমাত্রার পারদ চড়ছে, বৈশাখের শুরুতেই অস্বস্তির ঘাম! জেনে নিন অজকের আবহাওয়া কেমন থাকবে?

নববর্ষ মানেই নতুন পোশাক, পুজো, হালখাতা আর মিষ্টিমুখে বাঙালির উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দে বারবার ছায়া ফেলছে অস্বস্তিকর গরম। এবারের পয়লা বৈশাখেও তেমনই পরিস্থিতি—ঘামঝরা আবহাওয়াই সঙ্গী হতে চলেছে শহরবাসীর।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ফলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির উপরে এবং সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সঙ্গে উচ্চ আর্দ্রতা—ফলে অস্বস্তি আরও বেশি অনুভূত হবে।

তবে সম্পূর্ণ শুকনো থাকবে না রাজ্য। পশ্চিমের কিছু জেলায় বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম-এ মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিও গরম থেকে তেমন স্বস্তি দেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে উত্তরবঙ্গেও একই ছবি। পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গের সমতল এলাকায় আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, আর তাপমাত্রাও বাড়বে কয়েক ডিগ্রি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.