শহরবাসীর উদ্দেশে একাধিক পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। রাস্তাঘাটে সাবধানে চলাফেরার করার আবেদন করা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহারের কথা বলেছে পুলিশ। রাস্তায় চলাচলের সময় হেডফোন ব্যবহার করা বিপজ্জনক বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে গাড়িচালকদের ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা বাধ্যতামূলক। পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় কোনও চালককে মোবাইলে কথা বলতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







