গত বৃহস্পতিবার রাতেই গঠন হয়েছে অন্তবর্তীকালীন বাংলাদেশ সরকার। তবুও চলছে অশান্তির আবহ । জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা । বিশেষ করে ওপার বাংলায় থাকা মতুয়া ভাই বোনেরা । এবার সেই অভিযোগ গর্জে উঠলো এপারে থাকা মতুয়া মহাসংঘ। শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে সংখ্যালঘু উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান কয়েকএকশো মতুয়া ভক্ত। অল ইন্ডিয়া মহা সংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা বিশেষ করে আমাদের মতুয়া ভাই বোনেরা। পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির হিন্দু বাড়ি চলছে অবাদে লুটপাট। হিন্দু মা বোনদের ধর্ষণ করে খুন করে দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিযার ছবিতে তা পরিষ্কার । আমরা এ অত্যাচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার বন্ধ হোক।শান্তি ফিরে আসুক। পাশাপাশি এই স্পর্শকাতর বিষয়টি বিশেষভাবে নজর দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান তিনি।
Read Next
November 15, 2026
ট্রাম্পের গল্ফ কোর্স সংস্কার প্রকল্পে আইনি বাধা, কাজ শুরুর আগে ১৪ দিনের স্থগিতাদেশ আদালতের
November 14, 2026
ডনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ! ইউক্রেনকে প্রস্তাব আমেরিকার, জানালেন জেলেনস্কি
November 14, 2026
এটিসি যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিভ্রাট, চার ঘণ্টা বন্ধ আমেরিকার বিমান পরিষেবা! বিপাকে হাজার হাজার যাত্রী
November 13, 2026
হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় বিপত্তি! রানওয়েতে ঘষা খেল বিমানের পিছনের অংশ, অল্পের জন্য রক্ষা
November 13, 2026
বাগানের ১৪ ফুট মাটির নীচে পুঁতে রাখা বোয়িং ৭৩৭! বিশ্বযুদ্ধের আশঙ্কায় তৈরি হচ্ছে গোপন বাঙ্কার!
November 12, 2026
দেড় শতাব্দীর অপেক্ষার অবসান! মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর স্কট কোলোম
Related Articles
Check Also
Close







