পুজো হোক বা মিডনাইট ক্রেভিং মেটাতে পছন্দের খাবারটা বাড়িতে বসে পেয়ে যাই শুধুমাত্র ডেলিভারি বয়দের জন্যেই। ১০ মিনিটের মধ্যে আমরা খাবার পেয়ে যাই ঠিকই তবে নাজেহাল অবস্থা হয় ডেলিভারী কর্মীদের। খাবার দাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রেতাদের থেকে গ্রাহকদের হাতে তুলে দেন এই ডেলিভারি বয়রা। তবে একদিকে আয় অন্যদিকে কোম্পানিগুলির তীব্র কটাক্ষ , সবমিলিয়ে দিনের পর দিন নাজেহাল অবস্থা ডেলিভারি কর্মীদের।
গত ২৫ ডিসেম্বর প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডেলিভারি কর্মীরা। এতে অনলাইন ডেলিভারি কমে গিয়েছিল কমপক্ষে ৫০ শতাংশ। এবার ফের বছরের শেষদিনে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডেলিভারি বয়রা। এই ধর্মঘটের সামিল হয়েছে Swiggy, Domato, Amazon, Flipkart, Zepto থেকে Blinkit এর ভেলিভারি কর্মীরা। এদের সঙ্গে যোগ দেবেন অ্যাপ বেসড পরিবহন কর্মীরা। ভেলিভারি বয়রা পুনে, ব্যাঙ্গালুরু ,কলকাতা , দিল্লি , মুম্বাইতে ভোগান্তিতে পড়বে গ্রাহকরা।
তবে কি কি দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ডেলিভারি কর্মীরা?
১. সঠিকভাবে কাজ ভাগ করে দিতে হবে , এর মধ্য অ্যালগোরিদমের কারসাজি করা যাবে না।
২. কাজের জায়গায় কর্মীদের সম্মান দিতে হবে। কাজের জন্য সঠিক সময় নির্ধারিত করতে হবে ।
৩. কাজের ক্ষেত্রে নিরাপত্তা যেমন, হেলথ ইন্সুরেন্স, এক্সিডেন্ট কভারেজ, পেনশন সহ বিভিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।
৪. কোম্পানিগুলির অনলাইন ব্যবসায় রাজ্য সরকার ও কেন্দ্রের হস্তক্ষেপ করতে হবে ।
৫. নানান সমস্যা সমাধানের জন্য বিভিন্ন অ্যাপের আরো বেশি উন্নয়ন করতে হবে।
৬. দুমদাম করে আইডি ব্লক ও জরিমানা করা যাবে না। তার জন্য উপযুক্ত নিয়ম মানতে হবে।







