দেশবিদেশ

প্রেমের টানে বাংলাদেশ পালিয়ে গেলেন কিশোরী বধূ, মাথায় হাত স্বামীর।

মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য কত কিছুই না করে। এবার সেই প্রেমের টানেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পালিয়ে গেলেন বিবাহিত কিশোরী বধূ। শুনতে কোনো সিনেমার দৃশ্য বলে মনে হলেও ঠিক এমনটাই ঘটলো দক্ষিণ দিনাজপুরে।

সূত্রের তথ্য অনুযায়ী কিশোরী আসলে নাবালিকা। বছর সতেরোর ওই কিশোরী দক্ষিণ দিনাজপুর জেলার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী। ঘটনার সূত্রপাত ঘটে যখন মাসুদ হক নামের এক ব্যাক্তি রাজমিস্ত্রির কাজ করতে ৮ বছর আগে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে ওই কিশোরীর শ্বশুরবাড়িতে ভাড়ায় থাকতে শুরু করে সেই ব্যাক্তি। কিছুদিন বাদে সেই যুবকের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় সেই কিশোরী গৃহবধূর। কিশোরীর স্বামী ঘটনাটি জানতে পারলে মাসুদকে ঘর থেকে বের করে দেন।

তারপরে মাসুদ কিশোরীকে নিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে পালিয়ে যান। নাম পরিবর্তন করে বিয়েও করেন তারা। অন্য দিকে স্ত্রীকে ফিরে পেতে থানায় অভিযোগ দায়ের করেন ইসমাইল হক। তিনি দাবি করেন তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। তার স্ত্রী দেশে ফিরে আসতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

প্রসঙ্গত, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মনির-উজ-জামান এই বিষয়ে জানান, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনও নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.