রাজনীতি

জনরোষের মাঝে সাংসদ শতাব্দী রায়

নিজস্ব সংবাদদাতা,বীরভূম:মানুষের বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায়। দিদির দূত কর্মসূচীতে গিয়ে যেভাবে বীরভূমে জনরোষের মুখে পড়েছিলেন শতাব্দী রায়, সেই ঘটনার ই পুনরাবৃত্তি দেখা গেল নির্বাচনী প্রচারে গিয়েও। ভোট চাইতে গিয়েও বিক্ষোভের সামনে পড়লেন তারকা সাংসদ।

আবাস, পানীয় জল থেকে একাধিক সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের মধ্যে প্রধান সমস্যা পানীয় জলের। একেই গরম। তার ওপর অমিল পানীয় জল। তার ওপর রয়েছে আবাসের বাড়ি না মেলারও অভিযোগ। সাংসদকে সামনে পেয়ে এদিন তার হাতে অভিযোগ পত্রও ধরান স্থানীয়রা। সমস্যার সমাধান না হলে দেওয়া হয়েছে ভোট বয়কটের ডাক। চাপের মুখে সমস্যা সমাধানের আশ্বাস তারকা সাংসদ শতাব্দী রায়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.