কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে ওনার মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া। উনি দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত সকলের মিমিক্রি করে বেড়াচ্ছেন। এসব ওনার সাজেনা। উনি বিধায়কদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছেন। আর ওনার ডোমজুড় কেন্দ্রের মানুষ গত কয়েকদিন থেকে পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না ,বললেন নিশীথ প্রামাণিক। বুধবার হাওড়ার জাপানিগেট এসআই হাসপাতাল থেকে রোড শোয়ে অংশ নেন তিনি। সলপ বাজারে এসে শেষ হয় এই রোড শো। এই প্রচারে এসে তিনি আরও বলেন আজকে মানুষের যা জনজয়ার আমরা দেখেছি, ডোমজুরের মানুষ দুহাত ভরে যেভাবে আশীর্বাদ করেছেন আমাদের প্রার্থী কবীর শঙ্কর বোস কে । সাধারণ মানুষদের এই যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন যেভাবে উৎসাহ দেখা যাচ্ছে তাতে নিশ্চিত ভাবে শ্রীরামপুরে পদ্ম ফুটতে চলেছে এবারে শ্রীরামপুরে আমাদের প্রার্থী এক লক্ষের বেশি ভোটে এই আসন থেকে জিতবে। এই রোড শোয়ে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস।
Read Next
November 18, 2026
উদ্ধব ঠাকরের এমভিএ সরকার গঠন ছিল দলের আদর্শ থেকে বিচ্যুতি, সুপ্রিম কোর্টে দাবি শিন্ডে গোষ্ঠীর
November 18, 2026
সনিয়ার বইয়ের প্রতিবাদে বাল ঠাকরের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে সেনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক**
November 18, 2026
‘বাংলাকে ইউপি-গুজরাত করব’, এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের, আপত্তি থাকলে বাংলাদেশে যাওয়ার হুঁশিয়ারি
November 18, 2026
ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে বিতর্ক! মোদীর পদক্ষেপের সমালোচনায় মহুয়া, পাল্টা জবাব সন্দীপ পাঠকের
November 18, 2026
বাবা-মায়ের ভালোবাসার স্মৃতি থেকে শিব-পার্বতীর ছবি, রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক
November 17, 2026
কমিউনিস্ট হয়েও মার্সিডিজে ভ্রমণ? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির কটাক্ষ
Related Articles
প্রচার শেষে ধ্যান কণ্যকুমারিকায় মগ্ন হবেন মোদী
May 29, 2024
Check Also
Close






