রাজনীতি

প্রচার শেষে ধ্যান কণ্যকুমারিকায় মগ্ন হবেন মোদী

লোকসভা নির্বাচনের একটিই দফা ভোট গ্রহণ বাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ততা তাই তুঙ্গে, তিনি গোটা দেশে নির্বাচনী সভা করে বেড়াচ্ছেন। বাংলায় আসছেন ডেলি-প্যাসেঞ্জার হিসেবে। মঙ্গল সকালে বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে জনসভার পর বিকেলে উত্তর কলকাতায় রোড শো করেন, আজ অর্থাৎ বুধবার সকালে মথুরাপুর লোকসভার কাকদ্বীপে জনসভা করছেন তিনি।
১ জুন শেষ দফার ভোটগ্রহণ, তার একদিন আগে বন্ধ হবে প্রচার। প্রচারপর্ব মিটলে ধ্যানে বসতে চান মোদি। দেশের দক্ষিণপ্রান্ত কন্যাকুমারীকায় দু’দিন ধ্যানে বসবেন তিনি।

৩০ জুনই প্রচারকার্যের শেষ দিন। সেদিন সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত কন্যাকুমারীকার ধ্যান মণ্ডপে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দ যে জায়গায় ধ্যানে বসেছিলেন, সেই স্বামী বিবেকানন্দ রকে মেমোরিয়ালেই বসবেন তিনি।
হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, এইখানেই ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন দেবী পার্বতী। পাথরের উপর একটি ছাপকে পার্বতীর পায়ের ছাপ বলে বিশ্বাস করা হয়, ফলে এই জায়গার আধ্যাত্মিক মাহাত্ম্য রয়ে। জায়গাটিতে পরবর্তীতে যান স্বামী বিবেকানন্দ, সেখানে বসে ধ্যান করেন। তাঁর সম্মানে জায়গাটির নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। স্বামীজির পর এবার ধ্যানে বসবেন মোদি। অতীতে হিমালয়ের গুহায় ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী, এবার হিমালয় থেকে সোজা ভারত মহাসাগরের তীরে নেমে এলেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.