বিনোদন

রুপোলি পর্দায় কি ফুটে উঠবে সুশান্ত সিং রাজপুতের জীবন কাহিনী?

২০২০ সালের প্যান্ডেমিকের সময় সকলের অজান্তেই আচমকা হারিয়ে যায় বলিউডের এক নক্ষত্র। যার চলে যাওয়া আজও সকলের কাছে রহস্য হয়েই রয়ে গেল। বড় পর্দায় অনেক জনপ্রিয় গুণী ব্যক্তিত্বের জীবন কাহিনী ফুটে উঠেছে। এবার কি পর্দায় দেখা যাবে বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিয়োপিক?

গত ৫ বছর আগে ১৪ই জুন অস্বাভাবিক মৃত্যু ঘটে সুশান্ত সিং রাজপুতের। এর পরে শোকের ছায়া নেমে এসেছিলে গোটা ভারতীয় সিনেমা জগতেই। পাশাপাশি নায়কের অকাল প্রয়াণ চোখের জলে ভাসিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে থাকা নায়কের ভক্তরা। এমনকি তার মৃত্যু ঘিরে তৈরি হয় বিভিন্ন রহস্য। তারপরেই আগস্ট মাসে এই মৃত্যুর তদন্তের দায়িত্ব নিয়েছিল সিবিআই। এরপর থেকেই রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের প্রেম কাহিনী নিয়ে চলে প্রবল চর্চা। এছাড়াও অভিনেত্রী সহ অভিনেত্রীর পরিবারের একাধিক সদস্যকে গ্রেফতার হতে হয়।

তবে এখনো পর্যন্ত সেই রহস্য উদঘাটন হয়নি। এবার সেলুলয়েডের পর্দায় নায়কের জীবনের গল্প ফুটে উঠবে কি কোনদিন? হ্যাঁ এবার সেই গল্প সবাই জানতে পারবে পরিচালক রুমি জাফরির হাত ধরে। এমনকি সেই বায়োপিকে জীবন্ত হয়ে উঠবে সুসন সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর প্রেম কাহিনী। এরইমধ্যে সেই গল্প নিয়ে কাজ শুরু করেছেন চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি। পাশাপাশি তিনি নায়কের চরিত্রে বেদাঙ্গ রায়না কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে এই গল্প কবে বড় পর্দায় ফুটে ওঠে সেই আশায় দিন গুনছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.