কলকাতারাজনীতি

ত্রিপুরা আদালতের সমন, সিআইডি তলবেও অনুপস্থিত — চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আইনি ও রাজনৈতিক চাপ আরও বাড়ল। সই জালিয়াতি মামলায় বারবার সিআইডির তলব সত্ত্বেও তিনি হাজিরা দেননি। দিল্লিতে অবস্থান করায় কলকাতায় ফিরছেন না বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে এবার তাঁকে সমন পাঠাল ত্রিপুরার খোয়াই আদালত।

সূত্রের খবর, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ২২ জুন সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বছর ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই সমন জারি হয়েছে। অভিযোগে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসার সঙ্গে অভিষেকের যোগ রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছে।

সমন পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। আদালতের নির্দেশ অনুযায়ী, আলিপুর আদালতের এক বেলিফ ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যান, যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও দলের সদর দফতর হিসেবে পরিচিত। অভিষেক উপস্থিত না থাকায় নোটিস দেওয়ালে সাঁটানোর প্রস্তুতি নেন তিনি। সেই সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বেলিফের সঙ্গে কথা বলে সমন গ্রহণ করেন এবং তাতে স্বাক্ষরও করেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সই জালিয়াতি মামলায় অভিষেকের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তদন্ত এড়াতেই তিনি হাজিরা দিচ্ছেন না। তবে তৃণমূলের বক্তব্য, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির মোকাবিলা করা হবে।

পরপর দুটি মামলায় আইনি তৎপরতা বাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ও পরবর্তী পদক্ষেপ এখন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.