দিঘার সমুদ্রতটে নির্মিত নতুন জগন্নাথ মন্দির ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিতে চলেছে। মন্দিরের নামের সঙ্গে থাকা ‘জগন্নাথ ধাম’ শব্দবন্ধ সরানোর দাবিতে ক্রমশ চাপ বাড়াচ্ছে ওড়িশার রাজনৈতিক ও ধর্মীয় মহল। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নাম পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হতে পারে।
২০২৫ সালে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আপত্তি ওঠে ‘ধাম’ শব্দ ব্যবহারে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহান চরণ মাঝি ও পুরীর গজপতি মহারাজ ডিভিয়াসিনহা দেব স্পষ্ট জানিয়েছেন, হিন্দু ধর্মে ‘চারধাম’-এর বিশেষ মর্যাদা রয়েছে এবং ‘জগন্নাথ ধাম’ বলতে ঐতিহ্যগতভাবে শুধুমাত্র পুরীকেই বোঝানো হয়। তাঁদের দাবি, অন্য কোনও মন্দিরের সঙ্গে এই পরিচয় জুড়ে দিলে পুরীর ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব ক্ষুণ্ণ হতে পারে।অন্যদিকে বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। ওড়িষ্যা বিজেপির একাংশের দাবি, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এই বিতর্কের স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ করা হবে।
এছাড়াও ওড়িশা সরকার আগেই পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে নাম পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল।ধর্মীয় মহলের বক্তব্য, ভক্তদের অনুভূতি ও শাস্ত্রীয় রীতিনীতি বজায় রাখতেই দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ বাদ দেওয়া জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরী বনাম দিঘার এই বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক ও ধর্মীয় ইস্যু হয়ে উঠতে পারে।







