নিজস্ব সংবাদদাতা: ফের দুর্নীতি মামলায় নাম জড়াল টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের। সায়নী ঘোষকে নোটিস পাঠাল ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে তলব করেছে ইডি।
তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একাধিকবার তদন্তে নাম উঠে আসে সায়নী ঘোষের। ইডি সুত্রের খবর, একাধিক স্বাক্ষীর বয়ান রেকর্ড় করার সময় আর্থিক লেনদেনের অসঙ্গতির ক্ষেত্রে নাম জড়িয়েছে সায়নী ঘোষের। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। মূলত শুক্রবার বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন ইডি আধিকারীকরা। কি হয়? তা দেখার জন্য উৎকন্ঠায় রাজনৈতিক মহল।







