বাংলার ইতিহাসে এবার পদ্মশাসন শুরু হতে চলেছে । আসন্ন ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে তে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক মহলের ধারণা , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে , বিজেপি এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে ,কার্যত বাঙালি সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করার চেষ্টা করছে ।
নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়ায় এবার বসছে বিজেপি বিধায়ক দল। বুধবার নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, আগামী ৮ মে শুক্রবার বিকেল ৪টেয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বিধানসভার দলনেতা এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। সরকার গঠনের শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৯ তারিখ , ব্রিগেডে বসবে চাঁদের হাট । সকাল ১০ টায় এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বলে খবর। বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শমীক ভট্টাচার্য জানান , শমীক ভট্টাচার্য বলেন, “পঁচিশে বৈশাখ বাঙালির অত্যন্ত আবেগের দিন। তাই এই শুভ দিনটিকেই আমরা সরকার গঠনের জন্য বেছে নিয়েছি।”







