রাজ্য

দুই বছরের জট কাটিয়ে রাজ্যে ২৭০০ কোটি! ‘জল জীবন মিশন’-এ বড় স্বস্তি, আসছে আয়ুষ্মান ভারত

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় আর্থিক স্বস্তি মিলল রাজ্যের জন্য। দীর্ঘ দুই বছর ধরে আটকে থাকা ‘জল জীবন মিশন’ প্রকল্পের প্রায় ২৭০০ কোটি টাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি মউ (MoU) স্বাক্ষরিত হবে। এরপরই এই বিপুল অর্থ রাজ্যের কোষাগারে পৌঁছবে।
২০২৪ সাল থেকে কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার এই প্রকল্পের কাজ কার্যত থমকে ছিল। নতুন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রশাসনিক স্তরে দ্রুত তৎপরতা শুরু হয়। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও-এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে বকেয়া অর্থ ছাড় ও প্রকল্পে গতি ফেরানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। ইতিমধ্যেই ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের প্রথম বড় আর্থিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে এই ঘটনাকে। বিজেপির ‘ডবল ইঞ্জিন সরকার’-এর প্রভাবেই কেন্দ্র-রাজ্য সম্পর্কের বরফ গলেছে এবং উন্নয়নমূলক প্রকল্পে ফের গতি আসতে চলেছে বলে মত বিশ্লেষকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.