কলকাতা

তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান ! শৃঙ্খলা বজায় রাখতে ফের মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িয়ে সামনে ফের নিরাপত্তা বাহিনীর পাহাড়া ! তাঁর কালীঘাটের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে , বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকার শপথ নেওয়ার পরই , বিজেপি কর্মী সমর্থকরা মমতার কালীঘাটের বাড়ির সামনে স্লোগান দিতে থাকেন। যার জেরে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। আর তা নিয়ন্ত্রণ করতেই মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

শনিবার সকালে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পরেই উত্তেজনা ছড়ায় কালীঘাট এলাকায়। স্থানীয় সূত্রের খবর, একদল বিজেপি কর্মী ও সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। বাইক মিছিল নিয়েও সেখানে হাজির হন অনেকে। কয়েকজন সমর্থক বাড়ির গেটের সামনেই স্লোগান দিতে থাকলে আগে থেকে মোতায়েন পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। পরিস্থিতি সামাল দিতে পরে তৃণমূল নেত্রীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তার কারণে কোনও বিজেপি সমর্থক বা মিছিলকারীকে মমতার বাড়ির কাছাকাছি যেতে দিচ্ছেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থাকা গার্ডরেল সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তাও কমানো হয়। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এখনও বহাল রয়েছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তা বলয়ও তুলে নেওয়া হয়েছে। তবে শনিবার তৃণমূল নেত্রীর বাড়ির সামনে বিজেপি কর্মী-সমর্থকদের স্লোগান দেওয়ার ঘটনার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.