কলকাতা

গড়িয়াহাট ITI-তে মনোজিৎ মডেল! মধ্যরাতেও খোলা কলেজ, অসামাজিক কাজের অভিযোগে তোলপাড় এলাকাবাসী

গড়িয়াহাট ITI কলেজে ফের মনোজিৎ মডেলের ছায়া! স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৩ বছর আগে এই কলেজ থেকেই পাসআউট মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর এখন কলেজে একচ্ছত্র দাপট চলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কলেজ চত্বরে চলছে লাগামছাড়া অসামাজিক কার্যকলাপ। রাত ১২টার পরেও খোলা থাকে কলেজ। মধ্যরাতে ক্যাম্পাসে বসে মদ্যপানের আসর, গর্জে ওঠে ভোজপুরী গানের সাউন্ড বক্স, চলে জন্মদিনের পার্টি! এমনকি অভিযোগ, রাতবিরেতে কলেজ চত্বরে ডেকে আনা হচ্ছে মহিলাদেরও।

এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়ে তারা দ্রুত তদন্ত ও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

প্রশ্ন উঠছে:

কে এই সঞ্জয় চৌধুরী?

কার মদতে চলছে এই অসামাজিক দাপট?

প্রশাসন কি আদৌ চোখ বন্ধ করে রেখেছে?

আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.