কলকাতা

চিংড়িঘাটার জট কাটল, ১৮ মাস পর শেষ হল অরেঞ্জ লাইনের মেট্রো কাজ

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বহু প্রতীক্ষিত চিংড়িঘাটার কাজ অবশেষে সম্পূর্ণ হল। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর ৩১৭-৩১৮ এবং ৩১৮-৩১৯ নম্বর পিলারের মাঝে গার্ডার বসানোর কাজ সফলভাবে শেষ করেছেন রেল বিকাশ নিগম লিমিটেডের ইঞ্জিনিয়াররা। প্রায় ১৮ মাস ধরে প্রশাসনিক জটিলতায় আটকে ছিল এই গুরুত্বপূর্ণ কাজ।

বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠনের পরই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের অসমাপ্ত অংশ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়। তার জেরেই মাত্র ১২০ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয় দীর্ঘদিনের বকেয়া কাজ। গত ১৫ মে থেকে ধাপে ধাপে বাইপাসে যান নিয়ন্ত্রণ করে ভায়াডাক্ট নির্মাণের কাজ চালানো হয়। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় সোমবার সকালেই উঠে যায় যান নিয়ন্ত্রণ।

চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি থাকায় এতদিন নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হয়নি। তবে মেট্রো কর্তৃপক্ষের আশা, এই অংশের কাজ সম্পূর্ণ হওয়ায় চলতি বছরের শেষের দিকেই ওই রুটে মেট্রো চলাচল শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.