সোমবার সকালেই রীতিমতো রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ভরতপুর। গড্ডা গ্রামে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম আরোজ মোল্লা, বয়স ৩৫।
স্থানীয়দের দাবি, প্রথমে তাঁকে খুন করে পরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও এক জামাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মৃত্যুর নেপথ্যে কী রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
বিস্তারিত তদন্তের অপেক্ষায় গোটা এলাকা।







