বিনোদন

খাদানের সাফল্য কামনায় তারাপীঠ মন্দিরে টিম খাদান

রাজ্যজুরে চুটিয়ে খাদান সিনেমার প্রমোশন করছেন অভিনেতা তথা প্রযোজগ দেব। ইতিমধ্যেই খাদানের তিনটি গান,টিজার ও প্রি-ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে। এবার এই সিনেমার সাফল্য কামনা করে তারাপীঠে পুজো দিতে গেল পুরো খাদানের টিম। যা দেখে উপচে পরে মানুষের ভিড়।

চলতি মাসের ২০তারিখে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে খাদান। তার আগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নায়ক দেব ও তার সহ অভিনেতা-অভিনেত্রীরা। এবার শুক্রবার সাত সকালে হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাসে বসে করে নায়ক স্বয়ং পুরো টিম নিয়ে তারাপীঠ মন্দিরে হাজির হন। এরপর মন্দিরের গর্ভগৃহে ঢুকে আরতি করেন অভিনেতা। দেবের পাশে লাল শাড়িতে প্রার্থনা করতে দেখা যায় নায়িকা ইধিকা পালকে।

তবে টলি সূত্রে জানা গেছে, শুধু খাদনের জন্য নয় রঘু ডাকাত সিনেমার জন্য প্রার্থনা করতে গিয়েছেন নায়ক। সেখানেই নায়ককে দেখতে মন্দির চত্বরে ভিড় জমায় অসংখ্য মানুষ। এরপর অভিনেতা পুজো শেষ করে চলে যাবি ডাকাতের শুটিংয়ের জন্য নতুন জায়গা দেখতে। এবার দেখার দর্শকমহলে এরকম সারা ফেলতে পারে এই অপেক্ষাকৃত সিনেমা খাদান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.