মাত্র ৩৫০ জন্য এক বন্ধুকে খুন করল আরেক বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায়। জানা গেছে ৩৫০ টাকা ধার নেওয়া নিয়ে বচসা চলে দুই বন্ধুর মধ্যে। তারপরেই পকেট থেকে চুরি বের করে আরেক বন্ধুর উপর লাগাতার ছুরির আঘাত করতে থাকে। ১৮ বছরের সেই যুবকে ৬০ বার ছুরি দিয়ে আঘাত করার পর তারই মৃতদেহের উপর উল্লাসে নৃত্য করতে থাকে এই ১৬ বছরের অভিযুক্ত যুবক। সিসিটিভি ক্যামেরায় উঠে এলো সেই ভয়ংকর চিত্র।
সূত্র মারফত জানা গেছে মঙ্গলবার রাতে ১৮ বছরের ওই মৃত যুবকের কাছে ৩৫০ টাকা ধার চায় ১৬ বছরের অভিযুক্ত যুবকটি। প্রথমে সেই নিয়ে তর্ক চলতে থাকে দুজনের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ১৮ বছরের যুবকটির গলা টিপে ধরে ১৬ বছরের যুবক। তারপরই হঠাৎ পকেট থেকে ছুটি বের করে বসিয়ে দেয় কোপ। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় ৬০ বার মৃত যুবকটির গলায় কোপ দেওয়া হয়েছে। তারপর তারিখের উপর উঠে পৈশাচিক নৃত্য করতে থাকে ১৬ বছরের সেই যুবক। মৃতদেহের মাথায় বেশ কিছু বার লাথিও মারে সে।
রাত ১১টা ১৫ মিনিট নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের দাবি ছিন্তাইয়ের জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে পুলিশের উদ্ধার করা সেই সিসিটিভি ফুটেছে দেখা গেছে অভিযুক্ত আর যুবকটির সেই ভয়ংকর নিত্য। সেই সিসিটিভি ফুটেজেই সনাক্ত করা যায় অভিযুক্তকে।







