খেলাধুলা

পাড্ডিকাল- স্মরণ জুটিতে বিজয় হাজারের ফাইনালে কর্ণাটক

বড় মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে কর্ণাটক ফাইনালে পৌঁছে গেল বিজয় হজারে ট্রফিতে। বুধবার কোতাম্বি স্টেডিয়ামে হরিয়ানাকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপার পথে এগিয়ে গেল চারবারের চ্যাম্পিয়নরা।

২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কর্ণাটকের জন্য ম্যাচটা সহজ করে দেন দেবদত্ত পাড্ডিকাল। চলতি আসরে সপ্তমবারের মতো অর্ধশতক হাঁকিয়ে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলের ভিত গড়েন তিনি। তার সঙ্গে রবি স্মরণ (৭৬) মিলে ১২৮ রানের পার্টনারশিপ গড়ে হরিয়ানার আশা শেষ করে দেন।

এর আগে হরিয়ানার ইনিংস ২৩৭ রানে থামানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁ-হাতি পেসার অভিলাষ শেট্টি। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। শ্রেয়াস গোপাল ও প্রসিদ্ধ কৃষ্ণারাও নিয়ন্ত্রিত বোলিং করে দুই উইকেট করে তুলে নেন।

হরিয়ানার ইনিংসের মাঝপথে হিমাংশু রানা (৪৪) ও অঙ্কিত কুমারের (৪৮) জুটি ৭০ রান যোগ করলেও শ্রেয়াসের গুগলিতে অঙ্কিত এলবিডব্লিউ হলে ছন্দপতন ঘটে। এরপর দ্রুত উইকেট হারিয়ে দলটি ১৯৮-৯ অবস্থায় চলে যায়। শেষদিকে অমিত রানা ও অনুজ ঠাকুরের ছোট পার্টনারশিপ কিছুটা সম্মানজনক স্কোর এনে দিলেও তা যথেষ্ট ছিল না।

কর্ণাটক ব্যাটিংয়ে শুরুতে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল আউট হয়ে চাপ বাড়ালেও পাড্ডিকাল ও স্মরণ সেটি সামলে নেন। শেষ দিকে স্মরণ আউট হলেও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

এই জয়ে কর্ণাটক ২০১৯-২০ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠল। শনিবার তারা বিদর্ভ বা মহারাষ্ট্রের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.